শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলোত্তি

নিজস্ব প্রতিবেদক

রিয়াল মাদ্রিদের বস কার্লো আনচেলোত্তি এবার ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের দেওয়া প্রস্তাবে তিনি রাজি হয়েছেন। দুই পক্ষের মধ্যে এখন ‘টার্মস অ্যান্ড কনিশন’ নিয়ে আলোচনা চলছে।

সাংবাদিক ব্রুনোর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দ্য সান পত্রিকা। এছাড়া ইএসপিএন ব্রাজিল, এস্পানা ফুটবল ও স্পোর্টস মোল আনচেলোত্তির ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্রুনো সানকে জানিয়েছেন, লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আচেলোত্তি। এই দায়িত্ব ছেড়ে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন নেইমার-ভিনিউস-রদ্রিগোদের।

অবশ্য ব্রাজিল কিংবা আনচেলোত্তি কেউ-ই এই বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। কারণ, রিয়ালের সঙ্গে ইতালিয়ান এই কোচের চুক্তির মেয়াদ আছে ২০২৪ সালের জুন পর্যন্ত।

ইএসপিএন ব্রাজিল তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি মৌসুম শেষে ব্রাজিলের কোচ হিসেবে যোগ দিবেন আনচেলোত্তি। এর মধ্য দিয়ে তিনি হয়ে যাবেন ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম কোনো বিদেশি কোচ।

কাতার বিশ্বকাপ-২০২২ এর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর স্বদেশি কোচ তিতে পদত্যাগ করেন। এরপর থেকে ব্রাজিল একজন কোচ খুঁজছিলেন যিনি ব্রাজিল দলকে সংঘবদ্ধ ও একতাবদ্ধ করতে পারবেন। সেক্ষেত্রে তারা আনচেলোত্তিকে যথাযথ মনে করছেন। তার সঙ্গে ইতোমধ্যে ভালো সম্পর্ক রয়েছে এদার মিলিতাও, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন মনে করছে, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আনচেলোত্তি একজন ভালো কোচ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা খুব বেশি নয়। সবশেষ তিনি ১৯৯০ সালে ইতালির সহকারী কোচ ছিলেন। তবে এরপর তিনি ইউরোপের বড় বড় বেশ কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। জুভেন্টাস, প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি), বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন, এসি মিলান, চেলসি ও রিয়াল মাদ্রিদ বিশেষভাবে উল্লেখযোগ্য।

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। যেখানে আরও একবার হেক্সা জয়ের মিশন নিয়ে যাবে সেলেসাঁওরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...