বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাইখালীতে বারি কুল-৪ জাতের উদ্ভাবনে সফলতা অর্জন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কৃষিজ উন্নত জাত ও চাষাবাদ পদ্ধতি উদ্ভাবনীতে রাঙামাটির  কাপ্তাই রাইখালী পাহাড়ি  কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় বারি কুল-৪ নামে কুলের একটি উন্নত জাত উদ্ভাবন করে সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটির বিজ্ঞানিরা। 

গত সোমবার(৬ ফেব্রুয়ারী)  গবেষণা  কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শ্যাম প্রসাদ চাকমার সাথে বারি কুল-৪ বিষয়ে কথা হলে তিনি জানান, বারিকুল একটি উন্নত জাতের কুল। যেটি দেখতে ডিম্বাকৃতির, গড় ওজন ৩৬ গ্রাম, খুব মিষ্টি (টিএসএস ১৫%), সুস্বাদু এবং ভক্ষ্ণযোগ্য অংশ প্রায় ৯৬%। বীজের আকার ছোট, ডিম্বাকৃতির ও ভোতা। প্রতি গাছে গড় ফলন প্রায় ১৯০-২০০ কেজি। ফল সংগ্রহের সময় মধ্য জানুয়ারী থেকে ফেব্রুয়ারী পর্যন্ত। দীর্ঘ প্রায় সাত বছর গবেষণার পর কুলের এই উন্নত জাতটি জাতীয় বীজ বোর্ড কতৃক বারি কুল-৪ নামে কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য অবমুক্তায়িত করা হয়।

তিনি আরোও জানান,  বর্তমানে রাইখালী কৃষি গবেষনা ইনস্টিটিউটে ১২টি বারি কুল-৪ এর গাছ রয়েছে। তৎমধ্যে অনেকেই বাণিজ্যিক ভাবে এই গাছটির চারা সংগ্রহ করেছে। এবং অনেক কৃষক ফলটি চাষ করে সফলতা পেয়েছে। বারি কুল-৪ এর চারা কলম বা চোখ কলমের জন্য বাড  অত্র কেন্দ্রের নার্সারী থেকে সংগ্রহ করা যাবে। তিনি আরো জানান, ফলটি এপ্রিল মাস পর্যন্তও সংগ্রহ করা সম্ভব। এবং ফেব্রুয়ারীর দিক থেকে শুরু করে ফলটির অধিক স্বাদ পাওয়া যায়। ফল ভিটামিন সি ও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ বলে তিনি জানান ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...