মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বান্দরবানে হারানো ১১টি মোবাইল উদ্ধার করলো পুলিশ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে বিভিন্ন সময়ে হারানো মোবাইল উদ্ধার করে তাদের মূল মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে বান্দরবান সদর থানা পুলিশ।

সদর থানার এক প্রেস বার্তায় জানানো হয় বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহীদুল ইসলাম এর নেতৃত্বে এবং সদর থানার অফিসারদের সার্বিক প্রচেষ্টায় বিভিন্ন সময়ে থানায় সাধারণ ডায়েরী মূলে হারিয়ে যাওয়া মোট ১১ টি মোবাইল গত জানুয়ারী মাসে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারী) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি তার মূল মালিকের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম। এ সময় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ এস,এম শহীদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে পুলিশের এ ধরনের দ্রুত সেবা প্রদানকে আইনশৃঙ্খলার উন্নতি বলে মনে করছেন সেবাগ্রহীতারা।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম শহীদুল ইসলাম জানান, বিগত ৪ মাসে প্রায় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধারে সফল হয়েছে সদর থানা। মোবাইল ও মোটরসাইকেল চুরি সহ যাবতীয় সামাজিক অপরাধ কমানোর জন্য বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে বান্দরবান সদর থানা।বাড়তি ব্যাবস্থা হিসেবে প্রতিদিন রাত ১ টার পর হতে শহরে চলাচল কারী গাড়ি এবং বহিরাগত গাড়ির উপর বিশেষ নজর এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম আরো জোরদার করেছেন বলে জানিয়েছেন।তিনি বলেন এতে জেলা সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে,জনজীবনে সস্থি বজায় থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...