শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

২৮ রানে ৫ উইকেট হারিয়েও চট্টগ্রামের সংগ্রহ ১১৮

ক্রীড়া প্রতিবেদক

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তলানির দুই দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা ডমিনেটর্স মুখোমুখি খেলছে আজ (৭ ফেব্রুয়ারি)। এই দুই দলের মধ্যে যারা এই ম্যাচে হার দেখবে তাদেরই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করতে হবে, এই সমীকরণ এক প্রকার নিশ্চিত।

এমন ম্যাচেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করেছে। ঢাকা ডমিনেটর্সের বোলারদের সামনে হতাশাজনক পারফরম্যান্স করেছে চট্টগ্রামের বেশিরভাগ ব্যাটসম্যানই।

মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। তবে অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি দলটি।

এই রান করার পেছনে চট্টগ্রামের দুই ব্যাটসম্যান জিয়াউর রহমান এবং উসমান খানের কৃতিত্ব সবচেয়ে বেশি। এদের মধ্যে জিয়াউর রহমান ২০ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

উসমানের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪ চারের ৩০ রানের ইনিংস। এছাড়া আর কেবল কার্টিস ক্যাম্পার ডাবল ডিজিটের ১১ রান করতে পেরেছেন। যদিও অতিরিক্ত থেকে এসেছিল ক্যাম্পারের চেয়েও বেশি ১৭ রান।

এই তিন ব্যাটসম্যান ছাড়া আফিফ, উন্মুক্ত, শুভাগতরা ছিলেন চরম ব্যর্থ। মাত্র ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারানো দলটির তারকা ব্যাটসম্যানরা সবাই ফিরেছেন সিঙেল ডিজিটে।

ঢাকার বোলারদের মধ্যে আরাফাত সানি ২২ রানের মধ্যে ৪ উইকেট শিকার কএন। এছাড়াও আমির হামজা হোতাক এবং আল আমিন হোসেন নেন ১টি করে উইকেট।

এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলই সমান ৪ পয়েন্ট নিয়ে তালিকার নিচে আছে। দুই দলই খেলেছে সমান ১০টি করে ম্যাচ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...