মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রাউজানে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার 

চোরাইকৃত সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল উদ্ধার 

রায়হান ইসলাম , রাউজান

রাউজানে চোরাইকৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে দুইজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার রাত পৌনে ৯টার দিকে উপপরিদর্শক কানু লাল অধিকারী ও অসিম কুমার ভৌমিক এবং সহকারী উপ-পরিদর্শক সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্স নিয়ে রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ টু জলিল নগর সড়ক থেকে দুজনকে গ্রেপ্তার করেন।

একই সঙ্গে চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করেন। গ্রেপ্তার দুইজন হলেন রাউজান সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের খলিলাবাদ গ্রামের মো. আবু শাহাদাতের ছেলে আবু তৈয়ব ওরফে বড় মনা (৩১) ও বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে সরোয়ার আলম নিশান (৩১)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, সিএনজি চালিত অটোরিকশার নম্বর ও মালিকের মোবাইল নম্বরের কয়েকটি অক্ষর মুছে ফেলায় মালিক সনাক্ত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মালিকানা নিশ্চিত হওয়া গেলে আইনি পক্রিয়ায় আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে। গ্রেপ্তার দুজনের মধ্যে বড় মনার বিরুদ্ধে পূর্বের ৭টি এবং নিশানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...