বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নানিয়ারচরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে মালবাহী ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হাজাছড়ি পূর্ব পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কলেজ ছাত্রীর নাম নেন্সি চাকমা (১৮)। সে বাঘাইছড়ি উপজেলার করোঙ্গাতলীর ইউনিয়নের সি ব্লক গ্রামের জ্যোতিময় চাকমার মেয়ে। নেন্সি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নেন্সি চাকমা সকালে বাঘাইছড়ি থেকে তাঁর আপন কাজিন বড় ভাই দীপেন দেওয়ানের সাথে মোটরসাইকেল যোগে রাঙ্গামাটি যাচ্ছিলেন। ঘিলাছড়ির হাজাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নানিয়ারচরগামী মালবাহী ট্রাকের (ফেনী ট-১১-০৯৩১) সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নেন্সি চাকমা গুরুতর আহত হন। ভাগ্যক্রমে তাঁর বড় ভাই দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পায়।

স্থানীয়রা আহত অবস্থায় নেন্সি চাকমাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। তদন্তে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছেন। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...