মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চকরিয়ার সাফারি পার্কে সিংহ রাসেলের মৃত্যু

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ রাসেলের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় সিংহটি মারা যায়। ময়নাতদন্তের পর সিংহের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, সাফারি পার্কে সিংহ রাসেল ও টুম্পা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। গত ১০ জানুয়ারি তাদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মাজহারুল ইসলাম আরও বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সিংহ দুটির চিকিৎসা চলছিল। গতকাল বিকেলে হঠাৎ করে রাসেল মারা যায়। পরে সিংহটির ময়নাতদন্ত সম্পন্ন করেন পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন ও উপজেলা ভেটেরিনারি সার্জন মোস্তাকিম বিল্লাহ।

পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন বলেন, সিংহ রাসেলের ‘বেবিসিয়া ও এনাপ্লাজমা’ পজিটিভ হয়। রক্তের মধ্যে জীবাণু ঢুকে রক্তকণিকা ভেঙে ফেললে এই রোগের সৃষ্টি হয়। ময়নাতদন্তের পর সিংহের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

সাফারি পার্ক সূত্রে জানা যায়, পার্কে পাঁচটি সিংহ ছিল। তার মধ্যে রাসেল মারা গেছে। টুম্পার জীবন সংকটাপন্ন। তমা, জবা ও সম্রাট সিংহের খাঁচায় রয়েছে। সিংহ রাসেলের বয়স হয়েছিল ১৬ বছর। বর্তমানে চিকিৎসাধীন টুম্পার বয়স ১৫। প্রকৃতিতে পুরুষ সিংহের স্বাভাবিক আয়ুষ্কাল ৮–১০ বছর এবং আবদ্ধ অবস্থায় স্বাভাবিক আয়ুষ্কাল ১৬ থেকে ২০ বছর। সে ক্ষেত্রে সিংহ দুটির আয়ুষ্কাল শেষ পর্যায়ে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...