মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

অনির্বাচিত সরকার ক্ষমতায় এলে সংবিধান অশুদ্ধ হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশে অনির্বাচিত সরকার ক্ষমতায় এলে মহাভারত অশুদ্ধ না হলেও সংবিধান অশুদ্ধ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‌‘অমর একুশে বইমেলা ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে কিছু খুব জ্ঞানী-বিজ্ঞানী লোক আছেন। তাদের কাছে শুনলাম, ‘দুই-চার বছরের জন্য যদি একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না’। আপনারা বুঝতে পারেন কারা এসব কথা বলতে পারেন।

২০০৭-২০০৮ সালে তো অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল, তখন কার কী লাভ হয়েছিল? তখন কিছু এ গাছের ছাল আর ও গাছের বাকল নিয়ে একটা দল গঠনের চেষ্টা, এ দল থেকে ও দল থেকে কিছু লোক ভিড়িয়ে দল গড়ার চেষ্টা হয়েছে।

আমরা রাজনীতিবিদরা তো সব খারাপ। আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে ঢুকানো হলো। আর কিছু কিছু সুযোগ সন্ধানী তখন মাথা তুলে দাঁড়াল এবং তখন তারা কেউ কিংস পার্টি করে, কেউ এই পার্টি, সেই পার্টি করে…..। এই অবস্থায় মহাভারত অশুদ্ধ হবে না, এটা ঠিক। কিন্তু আমাদের সংবিধান অশুদ্ধ হবে।

তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আর স্বাধীনতার নয় মাসে আমাদের জাতির পিতা দিয়েছেন সংবিধান।

অনির্বাচিত সরকার ক্ষমতায় এলে সেই সংবিধান শুধু অশুদ্ধ হবে না, বাংলাদেশের জনগণের জীবনমানও অশুদ্ধ হবে। কারণ ওই দুই বছরে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, সাহিত্যচর্চাসহ সবকিছু বিপর্যস্ত হয়ে গিয়েছিল।

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, পুস্তক প্রকাশক সমিতির সভাপতি আরিফুর রহমান ছোটন, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা প্রমুখ।

এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারের পদস্থ কর্মকর্তা ও ভাষাপ্রেমী-বইপ্রেমীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...