আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্য রাখার দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
সোমবার (৩০ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরীর বাজারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, ফার্মেসিতে অভিযান চালিয়ে আব্দুল মালেক ও নেজাম উদ্দীন নামে ২ ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সর্তক করা হয়।আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
