মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বান্দরবানে নিহত কেএনএফ সদস্যের লাশ পরিবারের কাছে হস্তান্তর

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার কারণে তার জীবন বলি দিতে হলো,তাই তার মৃত্যুতে কোন বিচার বা অভিযোগ নেই-নিহতের পিতা লিপমাং ম্রো।

 

বান্দরবানের রুমা উপজেলায় গহীন জঙ্গলে বিছিন্নবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সাথে সেনাবাহিনীর কথিত বন্দুকযুদ্ধে নিহত কেএনএফ এর এক সদস্যের লাশ পরিবার কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে তুলে দেয়া হয়।

গতকাল তাৎক্ষণিক নিহত সন্ত্রাসীর পরিচয় জানা না গেলেও আজ সকালে পরিবারে কাছ থেকে তার জন্ম সনদ দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম বেনেট থাং ম্রো (১৮)। সে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারণ পাড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা লিপমাং ম্রো-এর দ্বিতীয় ছেলে।

নিহতের পিতা লিপমাং ম্রো কষ্টের সুরে বলেন, প্রায় দুই বছর আগে আমার সাথে পারিবারিক ভাবে ঝগড়া হয়, এরপর রাগ করে কাউকে না বলে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। বিভিন্ন স্থানে তার ছেলেকে খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি তার। গতকাল নিহতের ঘটনার পর জানা যায় তার ছেলে কেএনএফ সংগঠনে জড়িত ছিল। নিরুদ্দেশ হওয়ার আগে সে জেলা শহরে সিএনজি গাড়ি চালাতো বলে দাবী করেন নিহতের পিতা।

পারিবারিকভাবে বিচ্ছিন্ন হওয়ার পর সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার কারণে তার জীবন বলি দিতে হলো,তাই তার মৃত্যুতে কোন বিচার বা অভিযোগ নেই পিতার।

তিনি বলেন আমার ছেলের মত আর কেউ যেন ভুল পথে না হাঁটে এ জন্য পাড়ায় গিয়ে মুরুব্বিদের তাদের সন্তানদের খেয়াল রাখতে পরামর্শমূলক বার্তা জানাবো বলেও জানান তিনি।

রুমা থানাযর এসআই জহিরুল ইসলাম বলেন, পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকেচিন দলের এক সদস্য বন্দুকযুদ্ধে নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য,গেল কয়েকদিন ধরে বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ১ জন কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।

পরে ২৯ জানুয়ারি রোববার দুপুরে রুমা উপজেলার দুর্গম আরথাহ পাড়া ও বাচলং পাড়ার মাঝামাঝি একটি স্থান থেকে কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

গত ১২ জানুয়ারি সাংবাদিক সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছিলেন, কেএনএফ প্রধান নাথান বম এর সার্বিক তত্ত্বাবধানে দুর্গম এলাকায় কেএনএফকে মাসিক ৩ থেকে ৫ লক্ষ টাকার বিনিময়ে নতুন জঙ্গী সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সদস্যদেরকে প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়েছে। গত বছরের ৯ অক্টোবর থেকে র‌্যাব ও সেনাবাহিনী বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নে জঙ্গী বিরোধী অভিযান পরিচালনা করছে।

খন্দকার আল মঈন বলেন র‌্যাব এ যাবৎ বান্দরবানে ১২জন জঙ্গীসহ ১৪ জন কেএনএফ সক্রিয় নেতা সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...