আনোয়ারায় মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জহির আহম্মদ ওরফে জকু মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের গহিরা ঘাটকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জহির আহম্মদ রায়পুর ইউনিয়নেরর গহিরা ঘাটকুল এলাকার ০৯ নং ওয়ার্ড মাহমুদের বাড়ির মৃত রবিউল ইসলামের ছেলে ।
তিনি দীর্ঘদিন যাবত সাগরপথে মানব পাচারকারী চক্রের জড়িত এবং এলাকায় কুখ্যাত ডাকাত ছিল। ২০১৫ সালের দেশজুড়ে বিস্তৃত মানব পাচারকারীদের নেটওয়ার্ক। দীর্ঘ অনুসন্ধানে পুলিশের একটি যৌথ টিম ১১ আন্তর্জাতিকসহ দেশী-বিদেশী শীর্ষ ২৪১ পাচারকারীর একটি তালিকা তৈরি করে প্রকাশ করা হয়। যেখানে জকু মাঝি একজন মানবপাচারকারী চক্রের সদস্য বলে জানা যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান,আনোয়ারা থানায় একাধিক মামলার আসামি জহির আহম্মদকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
