শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কাজ না পাওয়ায় চসিকের প্রকল্প পরিচালককে মারধর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালকে কাজ না পাওয়ায় তার কার্যালয়ে ঢুকে মারধর করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে।

আজ (২৯ জানুয়ারী) রোববার বিকালে নগরের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের চতুর্থ তলায় প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলক ভেঙে ফেলা হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনে সাধারণ সভা ছিল। সভা শেষে বেলা পৌনে ৪টায় টাইগারপাসের অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে আসেন প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী।

এ সময় প্রায় ২০-২৫ জন ঠিকাদার অনুমতি ছাড়া তার কক্ষে ঢুকে পড়েন। কথা বলার এক পর্যায়ে প্রকল্প পরিচালকের ওপর অর্তকিতভাবে হামলা করেন ঠিকাদাররা। এ সময় ঠিকাদাররা ওই প্রকল্প পরিচালককে কিলঘুষি মারতে থাকেন। অফিস সহকারী তিলক দে তাকে রক্ষা করতে গেলেও তিনি মারধরের শিকার হন।

হামলার এক পর্যায়ে ঠিকাদাররা প্রকল্প পরিচালকের নামফলক ও টেবিলের কাচ ভেঙে ফেলেন। প্রায় ১০ মিনিট অবস্থান করে তারা এ হামলা চালান বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। মারধরের পর ঠিকাদাররা দ্রুতই সিটি করপোরেশন থেকে সটকে পড়েন।

প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর দাবি, তদবির করে কাজ না পাওয়ায় ঠিকাদাররা কার্যালয়ে ঢুকে তার ওপর হামলা চালিয়েছে।

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, খবর শুনে ঘটনাস্থলে এসেছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মো. গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। গত বছরের ১৪ আগস্ট তাকে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...