রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কালচারাল পার্কের উদ্যোগে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, গুণিজন সম্মাননা ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৮ জানুয়ারি) বিকেলে পার্ক মাঠে সংস্থাটির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
এতে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ২৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা ও প্রথম আলো বন্ধুসভা রাউজানের উপদেষ্টা নান্টু বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য্য ড. অনুপম সেন। কালচারাল পার্কের অধ্যক্ষ জয়দেব কর ও শিক্ষক রত্না দের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, সাবেক ইউপি চেয়ারম্যান সকুমার বড়ুয়া, সমাজসেবক এস এম গোলাম নিজামী, বেলী বড়ুয়া প্রমুখ।
