সোমবার, ৩ আগস্ট ২০২৬

বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মাষ্টার আর নেই

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে  ২১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলেন হাটহাজারীর বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মাষ্টার ।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

বীর মুক্তিযোদ্ধা এস কে নুর হোসেন মাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম উত্তর জেলা ও হাটহাজারী উপজেলা শাখা।

আজ জোহর নামাজের পর মাদার্শা রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে কাপ্তাই সড়কে অটোরিকশা ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মাস্টার। পরে স্থানীয় জনসাধারণ গুরুতর অবস্থায় তাকে মেডিকেল নিয়ে যান।প্রায় ২১ দিন মৃত্যুর সাখে পাঞ্জা লড়ে তিনি শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তাঁর মৃত্যুতে পুরো মাদার্শা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও তার সহকর্মীসহ সর্ব স্থরের জনসাধারণ।

জানা যায় , একজন গুণী শিক্ষক, একজন সৎ ও সাহসী দেশপ্রেমিক সুনাগরিক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার এস কে নুর হোসেন। তিনি সর্বশেষ মধ্য মাদার্শা রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরে ছিলেন।

১৯৭১ সনে পাকিস্তানী শোষনের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে তিনি অস্ত্রহাতে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলেন।আজীবন তিনি দেশের কথা মানুষের চিন্তা, মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেন।তিনি বাংলাদেশ আওয়ামী লীগ,এমএ আজিজ মেমোরিয়াল ক্লাব, কাজী পাড়া জামে মসজিদ সহ অনেক সামাজিক সংগঠনের সাথে নিজেকে জড়িত রেখেছিলেন।

জিয়া-সাত্তার-এরশাদের স্বৈরাচারী শাসনামলে তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনো নীতি থেকে বিচ্যুত হননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...