সোমবার, ৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় বাস চাপায় টমটম চালক নিহত

চকরিয়া প্রতিনিধি

 চকরিয়া উপজেলার লক্ষ্যারচর নলবিলা এলাকায় বাস চাপায় তারেকুল ইসলাম (১৮) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টমটম চালক তারেক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাহওমর নগর এলাকার মোক্তার আহমদের ছেলে। কাকারা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: চন্দনাইশে বাস-ট্রাক সংঘর্ষ, চালক নিহত

প্রত্যক্ষদর্শী লোকজন জানায় , সকালে টমটম যাত্রী নিয়ে মহাসড়কের বানিয়ারছড়া থেকে চকরিয়া যাচ্ছিল। নলবিলা ফরেস্ট চেক স্টেশনের কাছে এলে কক্সবাজারমুখী একটি বাস টমটমকে ধাক্কা দেয়। টমটমকে ধাক্কা দেয়ায় চালক গাড়ি থেকে নেমে হাত উচিয়ে বাসগাড়ীকে থামাতে অনুরোধ করায় কর্ণপাত না করে তাকে পিষে দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে লোকজন পিছু থেকে ধাওয়া দিয়ে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় বাসটি আটকিয়ে রাখে। খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন: চন্দনাইশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৩

চিরিঙ্গা হাইওয়ে থানার পরির্দশক ইমন চৌধুরী বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...