চট্টগ্রামের বায়েজিদে শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি এনাম প্রকাশ এনামুল হককে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বায়েজিদের ওয়াজেদিয়া হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনাম ওয়াজেদিয়া এলাকার মৃত ইউনুছের ছেলে।
উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী এনামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এনামুল হক ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন আইনে নগরীর বায়েজিদ পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় ৭টি মামলা রয়েছে।
