বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চসিকের জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তাদের কাছ থেকে জন্ম নিবন্ধন জালিয়াতির কাজে ব্যবহৃত ২টি সিপিইউ, ২টি মনিটর, ২টি প্রিন্টার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- মনি দেবী ও মো. রাকিব হোসেন হিমেল।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন জানান, দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গ্রেপ্তার চক্রের অন্যান্য সদস্যের সহায়তায় ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ পর্যন্ত তারা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন সনদ সৃজন ও বিতরণ করেছেন। তাদের মতো এমন আরও একাধিক চক্র দেশে এ ধরনের কার্যক্রমে জড়িত। টাকার বিনিময়ে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে থাকে চক্রটি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চসিক ১১ নম্বর ওয়ার্ডের জন্ম নিবন্ধন সহকারী মো. রহিম উল্ল্যাহ চৌধুরী বাদী হয়ে নগরের হালিশহর থানায় মামলা দায়ের করেছেন। মো. রাকিব হোসেনের বিরুদ্ধে আগেও ভুয়া জন্ম সনদ জালিয়াতির মামলা রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...