চন্দনাইশে রাস্তা পার হওয়ার সময় শ্যামলী পরিবহন যাত্রীবাহী বাসের ধাক্কায় জাকির হোসেন (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া বরুমতি খালের উত্তর পাশে পায়রা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চন্দনাইশ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত রশিদ আহমদের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যায় পায়রা মার্কেটের সামনে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী পরিবহন যার রেজি নং (ঢাকা মেট্রো-ব ১৪-০৯৮৫) গাড়ি রাস্তা পারাপারের সময় পথচারীকে ধাক্কা দেয় ।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিজিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সত্যতা নিশ্চিত করেন।
