উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, খেটে খাওয়া শিশুসহ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত উপজেলার ৫ ইউনিয়নে গরীব অসহায় খেটে খাওয়া, এতিম খানা,হেফজখানা, মসজিদ মাদ্রাসা ও মুজিব বর্ষের ঘর পাওয়া, হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব জানান, হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত গ্রামীণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গরম কাপড় বিতরণ করা হয়।
