বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছের সাথে ঝুলন্ত মনির খান মোল্লা (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের কবর স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মনির খান মোল্লা মাগুড়ার মোহাম্মদ পুরের নাওভাঙা গ্রামের জমির মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা হাম্মাদিয়া দিঘিরপাড়স্থ কবরস্থানে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। কিন্তু তাৎক্ষণিক ছেলেটির পরিচয় মিলছিলো না। সামাজিক মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে দুপুরে তার স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাকে। প্রথম দিকে তার পরিচয় মিলছিল না। পরে তার স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।

তিনি জানান, মনির খান মোল্লা একসময় জিপিএইচ ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করত। বর্তমানে দিনমজুর হিসেবে বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করছিলো। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে আমরা ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...