বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের হ্যাটট্রিক হারের দিনে জয়ে ফিরল রংপুর

ক্রীড়া প্রতিবেদক

সময়টা ভালো যাচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। টানা তিন হারে বিপিএলে টিকে থাকার লড়াইয়ে ব্যাকফুটে পড়ে গেছে চট্টগ্রাম। রংপুর রাইডার্সের বিপক্ষে আজ (২৩ জানুয়ারি) হ্যাটট্রিক হার নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম।

অন্যদিকে দুই হারকে সঙ্গী করে আজ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর। ফলে জয় প্রয়োজন ছিল দলটিরও। নুরুল হাসান সোহানের সতীর্থরা হতাশ করেনি অধিনায়ককে।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে রংপুর ৬ উইকেটে তুলেছিল ১৭৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১২৪ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। ৫৫ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে রংপুরের অভিজ্ঞ তারকা ক্রিকেটার শোয়েব মালিকের অসাধারণ এক ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় দলটি। মালিক মাত্র ৪৫ বলে ৫টি করে চার-ছয়ে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন।

মালিককে যথার্থ সঙ্গ দেন আজমতউল্লাহ ওমরজাই। এই আফগান ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ২৪ বলে ১টি চার ও ৪টি ছয়ে ৪২ রান। এছাড়া নাঈম শেখ করেন ৩৪ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। প্রথম পাওয়ারপ্লেতে ৪৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে দলটি।

এরপর অধিনায়ক শুভাগত হোম ফিফটি করে লড়াইয়ের চেষ্টা চালান। তবে তার ৩১ বলে ৪টি করে চার-ছয়ে হাঁকানো ৫২ রান যথেষ্ট ছিল না। পরবর্তীতে জিয়াউর রহমান ১২ বলে ২৪ রান করে ব্যবধানটাই কেবল কমান।

এদিন চট্টগ্রামের পক্ষে ব্যাটিং করতে নামেননি আফিফ হোসেন। জ্বরের কারণে খেলা চলাকালীন হোটেল রুমে ফিরে যান আফিফ।

রংপুরের পক্ষে হারিস রউফ ৩ উইকেট শিকার করেন মাত্র ১৭ রানের বিনিময়ে। এছাড়া রাকিবুল হাসান ২ উইকেট শিকার করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...