বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পাহাড়তলীতে রেলওয়ের ৩৬২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ৩৬২ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভূ-সম্পতি বিভাগ।

রবিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা মাহবুবউল করিম।

চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম জানান, অভিযানে ৩৬২টি অবৈধ সেমিপাকা ও টিনসেটের স্থাপনা উচ্ছেদ করে ১.১ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, রেলের জায়গায় গড়ে ওঠা এই স্ক্রাব কলোনিতে মাদক কারবারিদের উৎপাতে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। স্ক্রাব কলোনিটি উচ্ছেদের দাবিতে পাহাড়তলী এলাকায় বসবাসরত স্থানীয় ছাত্রসমাজ, যুব সমাজ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার কার্যালয় চত্বর ঘেরাও করে মানববন্ধন করে প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ পরিষদ। স্মারকলিপিও প্রদান করা হয় পুলিশ কমিশনার ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...