পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। বিগত কোন সরকারের আমলে পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তেমন কোন উদ্যোগ ছিলোনা। বর্তমান সরকারের আমলেই পাহাড়ের আনাচে কানাচে উন্নয়ন হচ্ছে যার একমাত্র অবদান প্রধামমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ।
শনিবার (২১ জানুয়ারি) সকালে ১নং রাজবিলা ইউনিয়নে বান্দরবানে উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ৮ কোটি টাকার ব্যায়ে বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃষিযন্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এর আগে স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর অর্থায়নে ১ কোটি টাকা ব্যায়ের আরসিসি গার্ডার ব্রিজ এবং জেলা পরিষদ অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যায়ে বিদ্যালয়ের পাকা ভবন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে শেষে কৃষকদের মাঝে অত্যাধুনিক ধান রোপন ও কাটার যন্ত্র বিতরণ ও পাওয়ার টিলার বিতরন প্রধান অতিথি।
এসময় ১নং রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅংপ্রু সভাপতিত্বের বান্দরবান জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সৌম নাথ, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার তপন মারমা, সহ এলাকা গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
