চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বায়ৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট থেকে মো. ইমরান হোসেন পারভেজ (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে থেকে পাঁচ রাইন্ড বন্দুকের কার্তুজ, একটি পিস্তল, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পারভেজ পৌরসভা এলাকার মহাদেবপুর বাড়ির ইকবাল হোসেনের পুত্র।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, চাঁদাবাজি, বিস্ফোরকক দ্রব্য আইন, আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, নাশকতা মামলাসহ ৭টি মামলা রয়েছে গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে।
আজকেও তার কাছে অস্ত্র ও গোলা বারুদ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা হয়েছে।
