বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র ও কালারমারছড়া এসপিএম প্রকল্প পরিদর্শনে নসরুল হামিদ

‘ডিজিটাল আইল্যান্ড মহেশখালীকে উন্নত উপজেলায় রূপান্তর করা হবে’

ফরিদুল আলম শাহীন, ব্যুরো প্রধান, কক্সবাজার

কক্সবাজারের ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, কালারমারছড়া এসপিএম প্রকল্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ১১টায় মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে অবতরণ করেন প্রতিমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোল পাওয়ারের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াছিন, কোল পাওয়ারের মাতারবাড়ী সাইট অফিসের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন।

এসময় প্রতিমন্ত্রী নসরুল হামিদের মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ ঘুরে দেখেন এবং প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রুত সময়ে এ প্রকল্পটির কাজ আরো এগিয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের আমলে মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষনা করা হয়।

এ দ্বীপকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সরকারের এ উন্নয়নের মহাযজ্ঞে সবাইকে আন্তরিকভাবে সহায়তা করার আহ্বান জানান তিনি।’

মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে দুপুর দুইটার দিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হেলিকপ্টারে করে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়া এলাকায় এসপিএম প্রকল্পের নির্মাণাধীন ট্যাংক ফার্ম পরিদর্শনে যান।

এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী উপস্থিত ছিলেন।

কোল পাওয়ারের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ইতিমধ্যে ৭৫ শতাংশ প্রকল্পের কাজ শেষ হয়েছে।

এই বছরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারিতে তাপ বিদ্যুৎ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...