রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশ আবারও সাম্প্রতিকয়তার ছোবলে আক্রান্ত।

একটি মহল জঙ্গিবাদের দ্বারা এদেশে বিশৃঙ্খলার সূচনা করেছে। তাদের পৃষ্ঠপোষকতায় হিংস্র থাবা এদেশে দৃশ্যমান হচ্ছে। এখানে রাজনীতির পাশাপাশি সংস্কৃতির একটি দায়িত্ব আছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এসব জঙ্গিবাদ সংস্কৃতির চিরায়ত শত্রু। এরা আমাদের স্বাধীনতাবিরোধী শক্তি। এদের হৃদয়ে বাংলাদেশ নেই। তবে সোনারগাঁ একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল। সোনারগাঁ জাদুঘরকে স্মার্ট জাদুঘর করা দরকার নেই। এর সঙ্গে নানা ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে।

তিনি আরও বলেন, পানাম সিটির মনোরম দৃশ্যপট সবাইকে মুগ্ধ করে। সোনারগাঁয়ের এইসব বিষয়গুলোর দিকে কর্তৃপক্ষ ঠিকমতো নজর দিলে জাতির পিতা শেখ মজিবুর রহমান ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের লক্ষ্য সার্থক হবে। আজকের সমাবেশ সাংস্কৃতিক সমাবেশ। আপনারা সব জায়গায় রাজনীতি টেনে আনবেন না।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ আবুল হাশেম খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সচিব মো. আবুল মনসুর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল-কায়সার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী স্কুলের শিশুশিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেন...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...