চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুর রহমান।
অতিরিক্ত সচিব আমিনুর রহমানকে এ নিয়োগ দিয়ে সোমবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
