বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বিএনপি নেতাদের জন্য এক্সট্রা ডোজ রেখেছি: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন আমাদের সরকার তিনটি টিকা দিয়েছে, এখন আবার এক্সট্রা ডোজ দিচ্ছে। আমরা বিএনপি নেতাদের জন্য এক্সট্রা ডোজ রেখেছি, আপনাদের দরকার হলে এটা নেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ফখরুলসহ বিএনপির দুই নেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি তাদের রোগমুক্তি কামনা করি। কারণ, তারা সুস্থ হয়ে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিক আমরা সেটা চাই।

তথ্যমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে। আগামী বছরের শুরুতে এদেশে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন। জনপ্রিয়তা যাচাই করুন। নির্বাচনে না এসে কতগুলো দল হাওয়ায় মিলিয়ে গেছে। আপনারাও হাওয়ায় মিলিয়ে যাবেন।

বিএনপিকে অশান্তি সৃষ্টির অপচেষ্টা না চালানোর আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ অতীতে যেভাবে আপনাদের প্রতিহত করেছে, অশান্তি সৃষ্টির অপচেষ্টা করলে এখনও সেভাবে প্রতিহত করবে।

হাছান মাহমুদ বলেন, জেল থেকে বের হওয়ার পর ফখরুল ও আব্বাসের সুর কিছুটা পাল্টেছে। তারা বলেছেন, আমরা সরকারকে ধাক্কা দিতে চাই না। কারণ, ধাক্কা দিতে গিয়ে তারা নিজেরাই পড়ে গেছে, সেজন্য এখন তারা লাইনে এসেছে। আগামীতেও এই লাইনে থাকবেন। কারণ, লাইনচ্যুত হলেই দুর্ঘটনা ঘটবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের...

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০...

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ...

আরও পড়ুন

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার মধ্যে চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর সর্বোচ্চ ৩টি পদক (ব্রোঞ্জ)...