নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকায় চট্টগ্রামে ৫ লাখ ৫০ হাজার ৭৪৫ জন ভোটার বেড়েছে। বৃহত্তর চট্টগ্রামে ভোটার বেড়েছে ৮ লাখ ৬৭ হাজার ৪৮১ জন। নির্বাচন কমিশন সারাদেশের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেন।
চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন থেকে জানা গেছে, চট্টগ্রামে এর আগে ভোটার সংখ্যা ছিল ৫৯ লাখ ৮৯ হাজার ২৩৫ জন। এখন হালনাগাদসহ চট্টগ্রামে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩৯ হাজার ৯৮০ জন।
চট্টগ্রামে হালনাগাদ ভোটারের গড় হার ৯ দশমিক ১৭ শতাংশ। মোট কোটি কর্তন হয়েছে ৬১ হাজার ৯২৪ জন। এদিকে হালনাগাদে রাঙামাটিতে ভোটার বেড়েছে ৪৮ হাজার ৪০২ জন, বান্দরবানে বেড়েছে ২৮ হাজার ৫৯২ জন, খাগড়াছড়িতে বেড়েছে ৪৫ হাজার ৭৮৩ জন, কক্সবাজারে ভোটার বেড়েছে ২ লাখ, ৩৯ হাজার ৫৯ জন।
আজ প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী আনোয়ারা উপজেলায় ভোটার বেড়েছে ২৫ হাজার ৮৪০জন, বাঁশখালী উপজেলায় ভোটার বেড়েছে ৫০ হাজার ৭৫৫ জন, বোয়ালখালী উপজেলায় ভোটার বেড়েছে ১৮ হাজার ৬৭৩ জন, চন্দনাইশ উপজেলায় ভোটার বেড়েছে ২০ হাজার ১৬৭ জন, ফটিকছড়ি উপজেলায় ভোটার বেড়েছে ৪৪ হাজার ৯৮৩ জন, হাটহাজারী উপজেলায় ভোটার বেড়েছে ৩০ হাজার ৯৯০ জন, কর্ণফুলী উপজেলায় ভোটার বেড়েছে ১১ হাজার ৮১৬ জন, লোহাগড়া উপজেলায় ভোটার বেড়েছে ২৪ হাজার ৫৭৪ জন, মিরসরাই উপজেলায় ভোটার বেড়েছে ৩৬ হাজার ৩৩ জন,পটিয়া উপজেলায় ভোটার বেড়েছে ৩১ হাজার ৩৮০ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ভোটার বেড়েছে ৩০ হাজার ৭০০ জন, রাউজান উপজেলায় ভোটার বেড়েছে ২২ হাজার ২৪২ জন, সন্দ্বীপ উপজেলায় ভোটার বেড়েছে ২২ হাজার ১৪৬ জন, সাতকানিয়া উপজেলায় ভোটার বেড়েছে ৪০ হাজার ৩৭৮ জন, সীতাকুণ্ড উপজেলায় ভোটার বেড়েছে ২৫ হাজার ৯৬৯ জন, নগরীর পাঁচলাইশ থানায় ভোটার বেড়েছে ২১ হাজার ৬৬৭ জন, পাহাড়তলী থানায় ভোটার বেড়েছে ১৬ হাজার ৭২৪ জন, চান্দগাঁও থানায় ভোটার বেড়েছে ২১ হাজার ৬১৬ জন, বন্দর থানায় ভোটার বেড়েছে ১৬ হাজার ৪৭৩ জন, ডবলমুরিং থানায় ভোটার বেড়েছে ২৩ হাজার ৮৮ জন, কোতোয়ালী থানায় ভোটার বেড়েছে ১৪ হাজার ৫২২ জন।
তবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ করেছিল ৫ লাখ ৬৯ হাজার ৯০৬ জনের।
