বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দেশে একজন মানুষও ভূমিহীন থাকবে না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্য, দেশে একজন মানুষও ভূমিহীন কিংবা ঠিকানাবিহীন থাকবে না।

রোববার (১৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যেকোনো কাজে বাধা আছে, বাধা থাকবেই। সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। আমাদের প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ আর কিছু আন্তর্জাতিক বাধা বরাবরই আছে। এরপরও গত ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনাকালীন সময়ে বিশেষ প্রণোদনা দিয়েছি। ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা সব চালু ছিল। বিশেষ সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি আমরা গতিশীল রাখতে পেরেছি।

তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ঝড়ঝাপটা এখনও থেমে যায়নি। আমাদের রিজার্ভের ওপরও চাপ পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর পাল্টাপাল্টির স্যাংশনের ফলে এ অবস্থা হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

আরও পড়ুন

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপি সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে ‘শহীদ আবু সাঈদ...