রবিবার, ২ আগস্ট ২০২৬

টেকনাফে মুক্তিপণে ছাড়া পেল অপহৃত ৬ রোহিঙ্গা

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো অফিস

কক্সবাজারে টেকনাফে অপহৃত ছয় রোহিঙ্গা ২১ ঘণ্টা পর মুক্ত হয়েছেন। তাদের স্বজনরা দাবি করেছেন, এ জন্য তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। 

শনিবার সন্ধ্যা ৬টায় তারা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফেরেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেপ্তার মোহাম্মদ বেলাল টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল এলাকার জালাল আহমদের ছেলে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৬-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান, শনিবার বিকালে অপহরণকারীরা মুক্তিপণের টাকা পান। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যা ৬টায় তারা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফেরেন।

উদ্ধারকৃত রোহিঙ্গারা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আমির হাকিমের ছেলে মোহাম্মদ ফরোয়াজ ও তার ভাই মোহাম্মদ জোহার , মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ নুর, আবুল হোসেনের ছেলে নুরুল হক , ইউছুফ আলীর ছেলে জাহিদ হোসেন এবং একই ক্যাম্পের সি-ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ ইদ্রিস।

গত শুক্রবার রাতে টেকনাফের চাকমারকূল ২১ নম্বর ক্যাম্প থেকে ছয় রোহিঙ্গা দিনমজুরী কাজের জন্য ঘর থেকে বের হন। তারা কাঁটাতারে ঘেরা ক্যাম্পের চোরাই পথ দিয়ে বের হয় হয়ে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে (কক্সবাজার-টেকনাফ সড়ক) উঠেন।

আরো পড়ুন: টেকনাফে ৬ রোহিঙ্গা অপহরণ

এক পর্যায়ে উলুবনিয়া স্টেশনে পৌঁছার আগেই অটোরিকশা যোগে একদল দূর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের টেকনাফের হ্নীলা এলাকার দিকে নিয়ে যায় অপহরণকারীরা।

স্বজনদের বরাতে এপিবিএন জানিয়েছিল, ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশ শুক্রবার রাতেই অপহৃতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে। গতকাল সকালে অপহৃত তিনজনের স্বজনের মোবাইল ফোনে কল দিয়ে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে।

আরো পড়ুন:টেকনাফে অপহ্নত চার কৃষকের মধ্যে তিনজন মুক্তিপণে ছাড়া পেল

মোবাইল ফোনের সূত্র ধরে অপহৃতদের উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত ছিল।

এএসপি মঞ্জুরুল বলেন, অপহৃত রোহিঙ্গারা ক্যাম্পে ফিরেছেন শুনে এপিবিএন সদস্যরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এসময় ভুক্তভোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন তারা।

কক্সবাজারে ১৩ দিনে ১২ খুন, বেড়েছে চুরি ডাকাতি অপহরণ ও মাদকের আগ্রাসন

এপিবিএনের সহকারী পুলিশ সুপার বলেন, ‘ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে, শনিবার সন্ধ্যা ৭টায় হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ বেলাল নামের স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বেলালসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করার কথা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...