শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বান্দরবানে ঝিরি থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি এলাকা থেকে মংলুমাং (৫০) নামে পাহড়ী ঝিরি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বান্দরবান পৌরভার ৪ নম্বর ওয়ার্ড উজানি পাড়া এলাকার সাবেক মেম্বার উসাচিং মারমার বড় ছেলে।

শনিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ২নং তারাছা ইউপির সামাতং (ভাইঝিরি) ঝিড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মংলুমাং বান্দরবান সদর এলাকার উজানী পাড়ার বাসীন্দা হলেও স্ত্রীর চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে লামায় উপজেলায় বসবাস করে আসছিলেন। কিছুদিন আগে বাড়ি আসলে গত ১১ জানুয়ারী বুধবার জায়গা বিক্রির জন্য কয়েকজন ত্রিপুরা জনগোষ্ঠীর লোকের সাথে জায়গা দেখাতে যান পাহাড়ে। এর পর হতে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

প্রতিদিনের ন্যায় আজ (১৪ জানুয়ারী) কালাঘাটা গোধার পাড় এলাকার কয়েকজন পাহাড়ে লাকড়ি আনতে গেলে মাথায় দা দিয়ে কুপিয়ে আঘাত প্রাপ্ত একটি মরদেহ দেখতে পায়। ফিরে এসে স্থানীয় জনপ্রতিনিধি অজিত কুমার দাশকে জানালে স্থানীয় ও পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

বান্দরবান পৌরসভার কালাঘাটা ৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ জানান, নিহতের স্বজনরা পরিহিত শাট দেখে মংলুমাং এর মরদেহ বলে নিশ্চিত করেছেন। কে বা কারা হত্যা করেছে তা জানতে পারেনি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...