শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাকে কবর দেওয়াতে বাধা প্রদানের অভিযোগ   

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাকে কবর দেওয়ায় বাধা প্রদানের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। 

উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা আহমুদুল হকের পরিবার প্রতিবেশী মান্নান চৌধুরীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেন।

জানা গেছে, মুক্তিযোদ্ধা আহমদুল হক ১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ দিকে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন।

১৩ই জানুয়ারি শুক্রবার সকালে লাশ দাফনের জন্য সামাজিক গোরস্থানে কবর খনন করা হয়। গোরস্থানে জায়গা পাবে দাবী করে খননকৃত কবরে লাশ দাফনে লোক মারফত বাঁধা প্রদান করেন জনৈক মান্নান চৌধুরী। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে বিকাল ৪ টার দিকে পশ্চিম কাঞ্চননগর সরকারি বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্বা আহমুদুল হককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর মধ্যে দিয়ে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে উপজেলা সহকারী কমিশনার এটিএম কামরুল ইসলামের হস্তক্ষেপে খননকৃত কবরে তাঁকে দাফন করা হয়।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর মোরশেদ ফিরোজ, ইউপি চেয়ারম্যান শাহনওয়াজ, কাজী দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর এবং মরহুমের সন্তান সাফওয়ানুল করিম।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মন্নান চৌধুরী লাশ দাফনে বাঁধা দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন কবরস্থানটির জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। একটি পক্ষ জায়গার চলমান বিরোধকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...