বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠিত

রায়হান ইসলাম, রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তিতে প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব বণার্ঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

এতে অনুষ্ঠানমালায় ছিল বণার্ঢ্য র‍্যালী, উদ্বোধনীয় সংগীত, স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান।

এ উৎসবে শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল থেকে স্কুলের নবীণ ও প্রবীণদের উপস্থিতিতে বিশাল মিলনমেলায় রূপ নেয়। দেশের বিভিন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন ছাত্র- ছাত্রীরা এসে স্মৃতি রোমাঞ্চ করেছেন স্কুল জীবনের কথা।

স্কুলে নবীন-প্রবীণরা মিলন মেলায় মেতে উঠেন। স্কুল জীবনের প্রিয় বন্ধুদের কাছে পেয়ে অনেকে আপ্লুত হয়ে উঠেন। ঘুরে ঘুরে দেখেন পুরনো দিনের পদচিহ্ন। স্কুলের বন্ধুকে কাছে পেয়ে অশ্রুসিক্ত চোখে বুকে জড়িয়ে ধরতে দেখা গেছে একে অপরের সঙ্গে।

অমিতাভ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী।

উদ্বোধক ছিলেন একুশে পদকে ভুষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রাক্তন ছাত্র ড. প্রণব কুমার বড়ুয়া।

সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকে ভুষিত অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, লায়ন দিদারুল আলম, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

উদযাপন কমিটির সচিব অঞ্চল কুমার তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদীপ কুমার বড়ুয়া, কমিটির কর্মকর্তা দিলীপ কুমার বড়ুয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, রবিন্দ্র লাল বনিক, অসীম কুমার বড়ুয়া, অনুপম কুমার বড়ুয়া, রূপতি রঞ্জন বড়ুয়া,রূপায়ন বড়ুয়া কাজল, অধ্যাপক প্রিয়োতোষ বড়ুয়া, খগেন্দ্র লাল বড়ুয়া, অজিত কুমার বড়ুয়া, লিটন দে, বিমল বড়ুয়া, প্রণব কুমার বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুমেধ বড়ুয়া প্রমুখ।

এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি ড. প্রণব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া ও দেশ বিদেশে সরকারি ও আর্ন্তজাতিক পরিমন্ডলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবীধারী ১০ ডক্টরেট ডিগ্রীধারীসহ ১৩ কৃতিকে সংবর্ধনা দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...