সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় জানালেন মতিয়া চৌধুরী

চট্টগ্রাম নিউজ ডটকম

সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন জাতীয় সংসদের সদ্য নির্বাচিত উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে গণমাধ্যমে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা যখন রাজনীতিতে পা রেখেছি, তখন আমাদের সমস্ত ভূবন জুড়ে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর নাম স্মরণীয়, বরণীয় এবং শ্রদ্ধার জায়গা রাখে।’

সংসদ থেকে পদত্যাগ করা বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সংসদে আরও কয়েকজন আছেন যারা আওয়ামী লীগ করেন না, কিন্তু সংসদে আছেন। জাতীয় পার্টি এমনকি দুই একজন স্বতন্ত্র এমপিও আছেন। যারা পদত্যাগ করেছেন, তাদের সংখ্যা খুব বেশি না। তারা সংসদীয় গণতন্ত্রের ওপরে খুব একটা আস্থাশীল বলে মনে হয় না।’

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের উপনেতার পদটি শূন্য হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...