শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

“স্মার্ট মানে কেবল পোশাকে ও বেশভূষায় সৌন্দর্য নয়,-সাদ্দাম হোসাইন।

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “স্মার্ট মানে কেবল পোশাকে ও বেশভূষায় সৌন্দর্য নয়,স্মার্ট মানে ছাত্রলীগ বুঝে জ্ঞানে,কর্মে ও গুণে নেতৃত্বদানকারী।”

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদগাঁহ রশিদ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বৃহস্পতিবার সকালে ঈদগাঁহ রশিদ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, “জাতির সকল সংগ্রাম,সংকট ও সাফল্যে বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্ব অপরিসীম। এই ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামীতে এগিয়ে যাক ছাত্রলীগ।”

ঈদগাঁহ রশিদ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক মীর আবদুর রহমান নাহিদের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল রাশেদ, ঈদগাঁহ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, সহ সভাপতি মিজানুল হক,ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঈদগাঁহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল,জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল হক সহ জেলা ও ঈদগাঁহ উপজেলা ছাত্রলীগ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...