শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়নি

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়নি।

বুধবার ১১ জানুয়ারি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত আন্ত.মন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।

১২ জানুয়ারী বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বিকালে নৌ-সচিব মোস্তফা কামালের সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়-বিভাগের প্রতিনিধি, বিজিবি ও কোস্টগার্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটন সচিব মোকাম্মেল হোসেনও সভায় উপস্থিত ছিলেন। আন্ত.মন্ত্রণালয়ের এ সভার সিদ্ধান্তে জানানো হয় স্থানীয়ভাবে কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, জনপ্রতিনিধিসহ সভার সমন্বয়ে সার্বিক বিষয়ে পর্যালোচনা করে জাহাজ চলাচলে অনুমতি দেওয়া যাবে কিনা তা ঠিক করা হবে। নাফ নদীর নাব্যতা-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার কথা উল্লেখ করে গত বছরের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে আয়োজিত এক সেমিনারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন। আমরা চেষ্টা করবো দ্রæত কক্সবাজার জেলা প্রশাসন ও স্থানীয় বিজিবি, কোস্টগার্ড,পুলিশ জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলের বিষয় সিদ্ধান্ত নেওয়ার’।

এদিকে পর্যটনের ভর মৌসুমের তিন মাসের অধিক সময় ধরে বন্ধ। টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের বিষয় কোনো সিদ্ধান্ত না আসায় দ্বীপে বসবাসরত স্থানীয় বাসিন্দাসহ হোটেল-রেস্টুরেন্টে মালিক ও এ রুটে পর্যটকবাহী জাহাজে দায়িত্বরতদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও দুশ্চিন্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...