শনিবার, ৮ আগস্ট ২০২৬

কক্সবাজারে চারজন ভূয়া ডিবি পুলিশ আটক

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

কক্সবাজারের রামুতে ডিবি পরিচয় দিয়ে প্রতারণাকারি চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হ্যান্ডকাফ, খেলনা পিস্তল সহ অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের নুরপাড়া জামে সমজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

আটকরা হলেন, ঈদগাঁওর ভোমরিয়া ঘোনা এলাকার ছৈয়দ আহমদের ছেলে লুৎফুর রহমা (৩৪), রামুর মন্ডলপাড়ার ফেরদৌস মিয়ার ছেলে মোহাম্মদ ইমরান হোসাইন (৩২), ইসলামবাদের মকবুল আহমদের ছেলে মিজানুর রহমান (৩৪) ও দরগাহ পাড়ার বশির আহমদের ছেলে মুফিজুর রহমান (৩০)।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানিয়েছেন, ডিবি
পরিচয় দিয়ে প্রতারণার খবর পেয়ে এ অভিযান চালানো হয়।

এসময় প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। এদের কাছে পুলিশের ব্যবহৃত ১টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ইংরেজিতে ‘ডিবি কক্সবাজার’ লেখা ১টি কটি উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত ১ টি অটোরিক্সা ও ১ টি মটর সাইকেল।

ডিবি’র পরিদর্শক জানিয়েছেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ভূঁয়া পুলিশের পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে লোকজনদের আটক, টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ চক্রের আরও কয়েকজনের নাম ও ঠিকানা প্রকাশ করেছে।

এ ব্যাপারে রামু থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য অভিযান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...