চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শিব চতুর্দ্দশী মেলা ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারী শিব চতুর্দ্দশী মেলা এবং ০৬ ও ০৭ মার্চ ২০২৩ ইং দোল পূর্ণিমা মেলা উপলক্ষে কার্যনির্বাহী কমিটির প্রস্ততিমুলক সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ডিফেন্স সিনিয়র ষ্টেশন অফিসার নুরুল আলম দুলাল, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মুহাম্মদ ইউসুফ খান মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী যুক্ত বাবু বাবুল শর্মা, সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মেলা কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দে দুলু, পৌর কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, উপজেলার আনসার বিডিপি ফেরদৌস আরাসহ সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন,পৌরসভার বিভিন্ন এলাকার কয়েকটি রাস্তার সংস্কারের কথা তুলে ধরেন এবং আমাদের বড় ধর্মীয় অনুষ্ঠান শিব চতুর্দ্দশী মেলা সুন্দরভাবে পালনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।মেলা চলাকালীন সময় সবধরনের সহযোগিতা চান মেলা কমিটির নেতারা।
এই মেলায় আয়োজকরা ধারণা করছেন এবার ১৫ লাখ দর্শণার্থীর আগমন ঘটবে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে। আর সব ঠিক ঠাক থাকলে এবারও পুণ্যার্থী বহনকারী এক হাজারের অধিক বাস আসবে বলে আশা করছেন।
