শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ভালোবাসায় বরণ করলো চট্টগ্রামবাসী

চট্টগ্রামবাসীর ভালোবাসার মর্যাদা রাখবো: বিপ্লব বড়ুয়া 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সংবর্ধনা দিয়েছে দলটির চট্টগ্রামের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুরে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ।

রেল স্টেশন প্রাঙ্গনে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সকাল থেকে স্টেশন চত্বরে চট্টগ্রাম নগরী ও জেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। দুপুর হতেই সেই জনস্রোত রেল স্টেশন ছাড়িয়ে যায়।

চট্টগ্রামবাসী নৌকায় ভোট দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনবেন: বিপ্লব বড়ুয়া

পরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বিপ্লব বড়ুয়া বলেন, ‘রাজনীতিতে পদপদবী বড় বিষয় নয়, রাজনীতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা। সরকার ও দল পরিচালনার জন্য চট্টগ্রামের মানুষের মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের ৫ জনকে কেন্দ্রীয় আওয়ামী লীগে স্থান দিয়েছেন। চট্টগ্রামের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের নানা পরিকল্পনা বাস্তবায়নের কথা উল্লেখ করে বিপ্লব বড়ুয়া বলেন, ‘জনগণের আস্থা অর্জনে আওয়ামী লীগ সফল হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। কেউ যেন উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।’

এসময় ব্যারিস্টার বিপ্লব আরো বলেন, ‘আওয়ামী লীগের ঐতিহ্যকে ধারণ করে নেতাকর্মীদের রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আপনারা আপনাদের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন শৃঙ্খলার সাথে পরিচালনা করবেন, যাতে আমাদের নেত্রী এবং আমাদের দলের কোনো বদনাম না হয়।’ সরকার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে জানিয়ে এসময় তিনি বলেন, সামনে এগিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ চট্টগ্রাম নগর ও জেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...