শনিবার, ১ আগস্ট ২০২৬

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা  সভাপতি নিজাম উদ্দিন আর নেই

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মাসিক মীরসরাই ও সাপ্তাহিক বন্দরনগরীর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নিজাম উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। মুহাম্মদ নিজাম উদ্দিন মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড নাজিরপাড়া গ্রামের মরহুম মোজফ্ফর আহম্মদের বড় ছেলে। উনার মৃত্যুতে মিরসরাইয়ে শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম বলেন, নিজাম ভাই এভাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এতো তাড়াতাড়ি না ফেরার দেশে চলে যাবেন ভাবতে পারছিনা। মিরসরাইয়ের সাংবাদিকরা একজন অভিবাবক হারিয়েছে। তিনি আমাদের ছায়া দিয়ে আগলে রেখেছিলেন। উনার শুন্যতা পূরণ হওয়ার মতো না। তিনি আরো বলেন, ভারতে বিভিন্ন প্রক্রিয়া শেষে শুক্রবার ( ১৩ জানুয়ারি) উনার মরদেহ দেশে নিয়ে আসা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে‌।

মুহাম্মদ নিজাম উদ্দিন মৃত্যুকালে মা, স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...