জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, , কাপ্তাই উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টার এর ইনস্ট্রাক্টর গোলাম গফুর, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার প্রমুখ।আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
