শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দুদকের মামলায় কারাগারে টেকনাফের ইউপি চেয়ারম্যান খোকন

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে (৩৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন।

আমজাদ হোসেনের গ্রামের বাড়ি টেকনাফের বাহারছড়া শীলখালী শামলাপুর পুরান পাড়ার এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ ইসলাম।

কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু। তিনি বলেন, দুদকের চার্জশিটভুক্ত আসামি আমজাদ চেয়ারম্যান আজ (সোমবার) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে তার আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় আমজাদ হোসেন খোকন, তার স্ত্রীর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে সম্পদ বিবরণী ফরম ইস্যু করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ ২১ দিনের মধ্যে তাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেয়। ২২ সেপ্টেম্বর নোটিশটি গ্রহণ করে নির্ধারিত তারিখের মধ্যে সম্পদ বিবরণী জমা দেননি আমজাদ। এটি দুদক আইনের ২০০৪ সালের ২৬(২) ধারায় অপরাধ বলে গণ্য হয়।

পরবর্তীতে ২০২১ সালের ২৪ মার্চ দুদক চট্টগ্রামের তৎকালীন উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর মামলাটি প্রথমে শরীফ উদ্দিন ও পরবর্তীতে দুদক কক্সবাজার জেলা কার্যালয়ের মো. নাছরুল্লাহ হোসাইন তদন্ত করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর আমজাদ হোসেন খোকনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

আরও পড়ুন

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...