সোমবার, ২৭ জুলাই ২০২৬

আমরা মানবিক বাংলাদেশে আছি, এবার স্মার্ট বাংলাদেশ গড়তে চাই: শিক্ষামন্ত্রী

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা মানবিক বাংলাদেশে আছি। সেই মানবিকতা ও সৃজনশীলতা বজায় রেখে সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। শেখ হাসিনার নেতৃত্বেই এটা সম্ভব।

আজ রোববার দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং-২০২৩’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের যত টেকনোলজির কথা বলা হচ্ছে, সেগুলোর মধ্যে ন্যানো-বায়ো টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ মন্ত্রী এ সময় গবেষণা ও উদ্ভাবনের ওপর জোর দেওয়ার তাগিদ দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই শতভাগ পৌঁছে যাবে। এরই মধ্যে প্রাথমিকে ৯০ ভাগ ও মাধ্যমিকে ৮০ ভাগের বেশি শিক্ষার্থী নতুন বই পেয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের আয়োজনে শহরের একটি হোটেলে এই সম্মেলন হয়।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক অংশ নেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান সম্মেলনে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট মানুষ ও স্মার্ট টেকনোলজি প্রয়োজন। এ জন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। তাহলে আমাদের উন্নয়ন আরও টেকসই হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...