শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টেকনাফ পৌর শহর সড়কের বেহাল দশা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ পৌর শহরের সড়ক ও জনপথ বিভাগের ভগ্নদশা যাতায়ত অযোগ্য সড়কটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। টেকনাফ উত্তর নাইটংপাড়ার উঠনী হতে শাপলা চত্বর পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের অবস্থা নাজুক।

সড়কের উভয় পাশে এবং উপরে গর্ত হওয়ায় যাত্রীরা ঝাঁকুনিতে পড়ে বয়স্ক নারী-পুরুষ কোমর ব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। পৌর শহরে বিকল্প কোন সড়ক না থাকায় স্থানীয় ও দূরপাল্লার গাড়ী এবং পথচারীদের যাতায়তে ভোগান্তি চরমে উঠেছে।

২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশের পর দেশি বিদেশি এনজিও সংস্থার গাড়ি ও পর্যটকদের এ সড়কে যাতায়ত বৃদ্ধি পায়। বিশেষ করে টেকনাফ সরকারি হাসপাতালমুখী গর্ভবতী রোগীদের জন্য অতি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় গাড়ির ঝাঁকুনীতে ডেলিভারি ও রক্তক্ষরণ হয়ে থাকে।

টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে ৪২ জন ভলান্টিয়ারদের নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. এনামুল হক প্রশিক্ষণকালে বলেন, ‘টেকনাফ পৌর শহরের ভগ্ন সড়কটি হাসপাতালমুখী গর্ভবতী মহিলাদের জন্য অতি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক গর্ভবতী মহিলা চিকিৎসা শেষে শাহপরীরদ্বীপ যাওয়ার পথে টেকনাফ সদর শীলবনিয়া পাড়ায় ভগ্না সড়কের ঝাঁকুনিতে প্রচুর রক্তক্ষরণ হয়। বিকল্প সড়ক না থাকায় সড়কের ভয়ে গর্ভবতী রোগীরা বাসায় ঝুঁকি নিয়ে ডেলিভারি করছে’।

২০২১-২০২২ অর্থ বছরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) টেকনাফ-কক্সবাজার সড়কের ৩য় ধাপে হোয়াইকং ইউনিয়নের উনচিপ্রাং হতে টেকনাফ পৌর শহর শাপলা চত্বর পর্যন্ত ৩১ কিলোমিটার সড়ক উন্নয়নে এডিবি ১ শত ৫ কোটি টাকা বরাদ্দ দিলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে জনগুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন কাজ এখনো শুরু হয়নি। এভাবে কাজহীন পড়ে থাকা অবস্থায় বর্ষা শুরু হলে ভোগান্তি আরও বাড়বে।

টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধা আলহাজ্ব জহির হোসেন এমএ বলেন, ‘টেকনাফ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে প্রায় সময় উত্থাপন করে আসছি। কিন্তু শুধু আশ্বাস ছাড়া বাস্তবে কিছু দেখছিনা’।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সড়কের উন্নয়ন কাজ অতি শীঘ্রই শুরু হবে’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...