শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বন্দরে কমেছে কন্টেইনার হ্যান্ডলিং

নিজস্ব প্রতিবেদক :

টানা কয়েক বছর রেকর্ড প্রবৃদ্ধির পর চট্টগ্রাম বন্দরে কমেছে কন্টেইনার হ্যান্ডলিং। এক বছরে কমেছে ৭২ হাজার টিইউএস। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মন্দা, ডলার সংকট আর এলসি খোলার জটিলতায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, ২০২০ সালে করোনা মহামারীর ধাক্কায় ধারাবাহিক এই প্রবৃদ্ধিতে ছেদ পড়লেও তা দ্রুতই কাটিয়ে উঠে কর্তৃপক্ষ। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মন্দা আর ডলার সংকটে আবারও চ্যালেঞ্জের মুখে চট্টগ্রাম বন্দর। দুই বছরের ব্যবধানে আবারও কমেছে প্রবৃদ্ধি।

তবে তুলনামূলকভাবে বেড়েছে কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ এবং জাহাজ আগমনের হার। জাহাজ ভিড়েছে ৪৩৬১টি। যা আগের বছরের চেয়ে ১৫২টি বেশি। মার্চের পর আমদানি রফতানি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।

২০২০ সালে করোনাকালেও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কমেছিল আগের বছরের তুলনায় ২ লাখ, যার প্রভাব পড়ে লয়েড লিস্টের তালিকায়, ৫৮ থেকে চট্টগ্রাম বন্দরের অবস্থান দাঁড়ায় ৬৭ তে। পরের বছর ৩ ধাপ এগিয়ে গেলেও, প্রভাব পড়তে পারে এবার।

ব্যবসায়ীরা জানান, হয়ত মার্চ-এপ্রিলের দিকে আমাদের ক্রয় আদেশ বাড়বে, রফতানি বাড়বে। আমরা হয়ত আবার স্বাভাবিকের দিকে ফিরে যাব। সেটাই আমাদের প্রত্যাশা।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মন্দা, বিলাস দব্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা সবমিলিয়ে কন্টেইনার হ্যান্ডলিং এবার কিছুটা কম।

সাইফ মেরিটাইম সিইও আবদুল্লাহ জহির বলেন, ২০২২ সালে দিকে আমাদের কন্টেইনার হ্যান্ডলিং কমে গেছে। আমাদের জন্য ২০২৩ সালটা খুব চ্যালেঞ্জিং হবে বলে মনে হচ্ছে।

প্রসঙ্গত, দেশের আমদানি রফতানি বাণিজ্যের ৯২ শতাংশই সম্পন্ন হয়, চট্টগ্রাম বন্দর দিয়ে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...