বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভাষা এবং সংস্কৃতি যতদিন বেঁচে থাকবে সেই জাতি ততদিন ঠিকে থাকতে পারে: নিখিল কুমার চাকমা

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য মানুষের ভাগ্য উন্নয়নে সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। যে জাতি নিজের সংস্কৃতি ধরে রাখতে পারবে না। সে জাতি হারিয়ে যেতে বাধ্য হবে। ভাষা এবং সংস্কৃতি যতদিন বেঁচে থাকবে সেই জাতি ততদিন ঠিকে থাকতে পারে। বর্তমান সরকার এই পার্বত্যঞ্চলে বসবাসরত পাহাড়ি এবং অন্যান্য সম্প্রদায়ের জাতিসত্তাসমূহ নিজস্ব সংস্কৃতি বিকাশ ও ধর্ম পালন করতে পারবে সেই নিরাপত্তা দিয়ে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান একথা বলেন।

তিনি বলেন, ‘অসুস্থ রোগীকে রক্তদানের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ও করোনা মহামারীতে সরকারি অর্থায়ন ছাড়া সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন। শুধু হিলর ভালেদী নয়, এটি একটি বহুমাত্রিক সম্পর্ক। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সাংস্কৃতিক অঙ্গন ধরে রাখতে হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের জন্য সামর্থ্য অনুসারে সহযোগিতা অব্যাহত থাকবে ।

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সুপ্রিয় চাকমা শুভ’র নির্মিত চাকমা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোড়া কপাল্যে’ ইউটিউবে ও আনুষ্ঠানিক পর্দায় উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এছাড়াও সংগঠনটির কর্মকান্ডের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, উদ্বোধনী নৃত্য পরিবেশন, কেক কাটা, বিবিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন সংগঠনটির প্রতিষ্ঠাতা সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর রাঙ্গামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, শিক্ষক ও বিশিষ্ট কবি শিশির কান্তি চাকমা, সংগঠনটির সাধারণ সম্পাদক ইমন চাকমা প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...