চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বড়পুল এলাকার ইস্টার্ন ব্যাংকের হালিশহর শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার ৬ জানুয়ারি দুপুর ১২ টায় এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, শুক্রবার সোয়া ১২টায় হালিশহর থানাধীন বড়পুল এলাকায় ইস্টার্ন ব্যাংকের হালিশহর শাখায় আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
