বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের বর্ণাঢ্য র‍্যালী,আনন্দ সমাবেশ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও  পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, বিএনপি,জামায়াতের রাজপথের সকল আগুন সন্ত্রাস প্রতিহত করার জন্য ছাত্রলীগের কর্মীরাই যথেষ্ট । 

“ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান,লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মান এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

৪ই জানুয়ারি (বুধবার) সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এর আগে জেলার রাজার মাঠ হতে বর্ণাঢ্য র‍্যালী সহকারে আনন্দ মিছিল বের করা হয়,মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্তমঞ্ছে সামনে এসে শেষ হয়।এতে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ,জেলা ছাত্রলীগ,শহর ছাত্রলীগ এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

র‍্যালী পরবর্তী বঙ্গবন্ধু মুক্তমঞ্ছের সামনে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ সমাবেশ এর সূচনা করেন আনন্দ সমাবেশের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।পরে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ হতে বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ পুলু সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক এর সঞ্চালনায় আনন্দ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক লক্ষী পদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম,কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউছার সোহাগ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন   জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামীলীগ,জেলা ছাত্রলীগ,কলেজ ছাত্রলীগের তৃনমূলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালে ৪ জানুয়ারি সময়ে দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়ােজন মেটাতেই এগিয়ে চলছে বাংলাদেশ ছাত্রলীগ।

বক্তারা আরা বলেন, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনর বিরদ্ধে গণঅভ্যুত্থান, সর্বাপরি স্বাধীনতা ও স্বাধিকার আদােলনের ছয় দফা করার সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদশ ছাত্রলীগ।

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, সব অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্বত রেখে, দেশগড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...