শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্কুলে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে রক্ষণাবেক্ষণ শেষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি স্কুলে কত করে ফি নেওয়া যাবে সেটা মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। এর চেয়ে বেশি ফি নেওয়া প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে মাধ্যমিক পর্যায়ে ৮০০ এর মতো সরকারি স্কুল রয়েছে। বাকি সব বেসরকারি। তাদের মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সরকার শিক্ষকদের বেতন দেয়। বাকি খরচ তারা শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নিয়ে করে থাকে।

আবার এমপিওভুক্ত ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ খরচ নিজেরা বহন করে থাকে। তারপরও আমরা নির্ধারণ করে দেই শিক্ষার্থীদের কাছ থেকে কত বেতন নেওয়া যাবে। এর চেয়ে বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বেতন পরিশোধ না করায় কিছু কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বই প্রদান করছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকার বই সম্পূর্ণ ফ্রিতে দেয়। অভিযুক্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

ব্যারিস্টার নওফেল বলেন, নানা সংকটের কারণে এ বছর বই ছাপানো চ্যালেঞ্জিং ছিল। তারপরও আমরা বই প্রদান করেছি। বইয়ে কিছু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। সেগুলো ঠিক করে ফেলা হবে। তাছাড়া আগামী বছর থেকে নতুন কারিকুলাম অনুযায়ী বই ছাপানো হবে।

এ সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার ও চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...